ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরের মধ্যে পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগ দেওয়া শেষ হবে। আর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু হয়ে বর্তমান সরকারের আমলেই শেষ হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন এ কথা জানিয়েছেন।চূড়ান্ত ঠিকাদার নিয়োগ ও বাস্তুচ্যুতদের পুনর্বাসন-প্রক্রিয়ার ধীরগতির কারণে সেতুটির নির্মাণকাজ শুরুর সময় নিয়ে অনিশ্চয়তা ছিল।মন্ত্রী জানান, উন্নয়ন-সহযোগীরা ১০ এপ্রিল সেতুর প্রাক্-যোগ্যতা টেন্ডার দলিল অনুমোদন করেছে। এ সেতু নির্মাণের ব্যাপারে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, বর্তমান সরকারের শাসনামলেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। নইলে আপনার মন্ত্রিত্ব থাকবে না। এর পর থেকে রাতে আমার ঘুম হয় না। রাত-দিন ২৪ ঘণ্টা আমি এই সেতু নির্মাণের জন্য কাজ করি।’সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া পদ্মা সেতু নির্মাণের ফলে ১৩ হাজার ৪৮২টি পরিবার বাস্তুচ্যুত হবে এ কথা জানিয়ে বলেন, প্রতিটি পরিবারকে তার আগের অবস্থার চেয়ে ভালো অবস্থানে পুনর্বাসন করা হবে।জাপান সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য যে অর্থ দিচ্ছে, তার ৮০ শতাংশ ঋণ মওকুফ সহায়তার আওতায় দেওয়া হয়েছে—এ কথা জানিয়ে সেতু বিভাগের সচিব বলেন, কাজ শেষ হলে পুরো অর্থই ঋণ মওকুফ-সহায়তা হিসেবে গণ্য হবে।দাতা সংস্থাদের পক্ষ থেকে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেইন গোল্ডস্টেইন বলেন, ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নয় ঘণ্টা সময় সাশ্রয় হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আবাসিক পরিচালক পল জে হেইটেন্স ও জাইকার প্রধান প্রতিনিধি তাকাও টোডাও উপস্থিত ছিলেন।