ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরেই দশম জাতীয় সংসদের নির্বাচন হয়ে যাবে বলে ধারণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হয়, মেয়াদ শেষের পর আর কেউ ক্ষমতায় থাকতে চাইবে না।’ সচিবালয়ে গতকাল বুধবার বিসিএস নিরীক্ষা ও হিসাব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠকে বিসিএস নিরীক্ষা ও হিসাব অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমার ধারণা, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হয়ে যাবে।’