ডিসেম্বরের মধ্যেই ডিএসসিসির ৩০০ সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার প্রায় ৩০০টি সড়ক সংস্কার হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বুধবার জুরাইন এলাকায় নবনির্মিত একটি সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে জুরাইনের এই রাস্তাটি নির্মাণ করেছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রাস্তাটি উদ্বোধন করা হলো। রাস্তাটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির ফল। এতে এলাকার জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।
পরে মেয়র পোস্তগোলা জাতীয় মহাশ্মশান ঘাট আধুনিকায়নের অংশ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকারের জন্য স্থাপিত নতুন দুটি চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ ছাড়া মহাশ্মশানের চারদিকের সীমানাপ্রাচীর নির্মাণ, চারটি নতুন গেট নির্মাণ, সার্বজনীন কালী মন্দির নির্মাণসহ বিভিন্ন চলমান কার্যক্রম ঘুরে দেখেন।
সাংসদ সানজিদা খানম ও আবু হোসেন বাবলা, ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ ও নাসির আহম্মদ ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি