ডিস্ট্রিবিউটরস নাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ‘ডিস্ট্রিবিউটরস নাইট-২০১৩’ গত শুক্রবার সাভারের ব্র্যাক-সিডিএম এ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০০ শতাংশ টার্গেট অর্জনকারী ডিস্ট্রিবিউটরদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম পুরস্কৃত করেন। এ ছাড়া সব পরিবেশককে কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে পরিচালক করপোরেট অ্যাফেয়ার্স এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং জাফর আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স আবু বকর সিদ্দিক এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি