প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক সংগঠন ডুগডুগির ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের নতুন কমিটি হয়েছে। শিকদার আবদুস সালাম সভাপতি ও জাহাঙ্গীর কবির ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাজধানীর রমনা পার্কের ঊষা চত্বরে গত শনিবার সংগঠনটির ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পর্যবেক্ষকদের উপস্থিতিতে ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শিবেন চক্রবর্তী।