ডুজার সভাপতি নিটোল সম্পাদক আসাদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হাসান নিটোল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি এবং আমার দেশ পত্রিকার আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নয় সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্যের মধ্যে বিপ্লব চন্দ্র সরকার (জনকণ্ঠ) সহসভাপতি, তারিকুল ইসলাম (ডেসটিনি) যুগ্ম সম্পাদক, মাসুম খান (রেডিও টুডে) অর্থ সম্পাদক, ফারুক হোসাইন (ইনকিলাব) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহবুব রনি (ইত্তেফাক), রাফিউল ইসলাম (ডেইলি সান) ও ইউসুফ আলী (ইনডিপেনডেন্ট)। সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রধান নির্বাচন কমিশনার এবং সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক হাসান জাহিদ তুষার কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।