ডুব দিয়ে নিখোঁজ, এক দিন পর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদে ডুব দিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আজ বুধবার ফরিদ আহমেদ (৪০) নামের এক পাথরশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদের বাড়ি জাফলংয়ের পান্তুমাই গ্রামে।
গোয়াইনঘাট থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে পিয়াইন নদে একটি নৌকা ডুবে যায়। ফরিদ নৌকাটি পানির নিচ থেকে তুলতে গিয়ে পানিতে ডুব দেন। এরপর থেকে নিখোঁজ হন তিনি। অনেকে খোঁজাখুঁজি করে আজ বুধবার বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফরিদের সন্ধানে নামে। বিকেল চারটার দিকে পানির নিচ থেকে ফরিদের মরদেহ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।