ডুবুরিদের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবোতে কালভার্টের পাশের খালের পানিতে শিশু পড়ে যাওয়ার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু ওই খালে কোনো শিশু পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসাবোতে কালভার্টের পাশের খালে শিশু পড়ে গেছে বলে থানায় খাবার আসে। পরে পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার ডুবুরি দল বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো শিশু পায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, খালে কোনো শিশুকে না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শেষ করে ফিরে আসেন। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির প্রথম আলোকে বলেন, দুপুরে কয়েকটি শিশু খালের পাশে খেলা করছিল। একপর্যায়ে এক শিশু চিৎকার করে জানায় তাদের সঙ্গে খেলতে থাকা একটি শিশু খালে পড়ে গেছে। শিশুদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা সবুজবাগ থানায় ফোন করেন। তবে শিশুটি পড়ে গেছে ঘটনাস্থলে এমন কেউ দাবি করেননি এবং থানায়ও অভিযোগ দেননি।