ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জে পুকুরে ডুবে মারা গেছে আরও দুটি শিশু। সড়ক দুর্ঘটনায় সেখানে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে খালার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায় শফিকুল (৫)। শফিকুলের খালা আসমা বেগম বিকেলে তাঁর মেয়ে মরিয়ম (৫) ও শফিকুলকে পুকুরপাড়ে বসিয়ে গোসল করতে নামে। গোসল শেষে উঠে দেখেন দুজনের কেউ নেই। কিছুক্ষণ পর শিশু দুটির মৃতদেহ ভেসে ওঠে।শফিকুলের মা-বাবা দুজনই ঢাকার একটি পোশাক-কারাখানায় চাকরি করেন। তাঁদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। চাকরির কারণে শফিকুলকে তার খালার বাড়ি কালিহাতী উপজেলার এলেঙ্গার রাজাবাড়ীতে রেখে যান। শফিকুলের খালা মেয়ে মরিয়ম ও তাকে নিয়ে বাবার বাড়ি কুইজবাড়ীতে বেড়াতে গিয়েছিলেন।কেরানীগঞ্জ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের উত্তর ধর্মশুর গ্রামের লাবলুর মেয়ে ছোঁয়া (৩) ও আনেস আলীর ছেলে সৌরভ (৩) সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে বসে খেলছিল। হঠাৎ তারা পুকুরে পড়ে যায়। দুপুর ১২টার দিকে তাদের লাশ ভেসে ওঠে।এদিকে আটিবাজারের ভাওয়াল সড়কে বিকেলে সিএনজিচালিত একটি অটোরিকশার চাপায় ওমর ফারুক (৫) মারা যায়। তার বাড়ি আটিভাওয়ালে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।