ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার বড় সোনামুখী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো বড় সোনামুখী গ্রামের জান শরীফ তালুকদারের মেয়ে আসমানি (১০) ও গনি ঢালীর মেয়ে সাবিনা (৯)। গত মঙ্গলবার দুপুরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। গ্রামবাসী জানান, নিহত দুই শিশু স্থানীয় সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।