ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো সৌদি আরবপ্রবাসী মো. ইলিয়াস ব্যাপারীর চার বছরের মেয়ে ঐশী এবং মো. আলমগীর ব্যাপারীর চার বছর দুই মাসের ছেলে আবদুল্লাহ। শিশু দুটি সকালে ঘরের পাশে খেলতে যায়। বেলা ১১টার দিকে বাড়ির পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আবদুস সালাম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।