প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে গড়াই নদে পানিতে ডুবে শুক্রবার বিকেলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁরা হলো দীপ্ত বিশ্বাস (২২) ও সৌরভ মুন্সী (৭)। দীপ্ত রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এবং সৌরভ স্থানীয় খোর্দ্দরামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। দীপ্তর বাবার নাম দেবেন্দ্রনাথ বিশ্বাস এবং সুজন মুন্সীর ছেলে সৌরভ। স্থানীয় কয়েক ব্যক্তি জানান, গড়াই নদের দুটি ভিন্ন স্থানে বিকেলে তারা গোসল করার সময় স্রোতের কারণে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।