ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে আশা মণি (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আশা মণি ইউনিয়নের জামালপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার একমাত্র শিশুকন্যা। পারিবার সূত্র জানায়, আশা গতকাল শনিবার সকালে কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির অদূরে একটি ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির প্রায় ঘণ্টা খানেক পর স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি