ডুবে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে গতকাল শনিবার পানিতে ডুবে আড়াই বছরের শিশু ইব্রাহিমের মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, রিকশাচালক আতাউর শেখের ছেলে ইব্রাহিম সকাল নয়টার দিকে বাড়িতে খেলার ফাঁকে সামনের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে ওই পুকুরে ইব্রাহিমের লাশ ভাসতে দেখেন। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি