ডুবে মৃত্যু দুই শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় নদীতে ডুবে শাহানাজ পারভিন (৭) ও রেজাউল করিম (৬) নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তিস্তার শাখা মানস নদে এ ঘটনা ঘটে। ওই দুই শিশুর বাড়ি উপজেলার শহীদ বাগ সাধু গ্রামে। শাহানাজ স্থানীয় সাধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ও রেজাউল প্রথম শ্রেণিতে পড়ত। গ্রামবাসীর ধারণা, শিশু দুটি বাড়ির পাশে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের লাশ ভেসে ওঠে।