ডুবে যাওয়া কার্গোর সন্ধান মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনায় ডুবে যাওয়ার ৩০ ঘণ্টা পরও এমভি চিতলমারী নামের একটি মালবাহী কার্গোর কোনো সন্ধান মেলেনি। চিতলমারীর অনুসন্ধানে গতকাল বুধবার সকাল থেকে বিআইডব্লিউটিএ’র জাহাজ তুরাগ অনুসন্ধান শুরু করেছে।
গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় চাঁদপুর শহরের পুরানবাজার-সংলগ্ন মেঘনা নদীতে এমভি হেকমত নামের আরেকটি কার্গো ধাক্কা দিলে এমভি চিতলমারীর তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা ১২ জন স্টাফ সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কার্গোতে এক হাজার ৩০০ টন সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ছিল।