ডুবে যাওয়া জাহাজে জলদস্যুদের লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া বিদেশি জাহাজ এমভি হ্যাং রো বংয়ে স্থানীয় জলদস্যুরা লুটপাট শুরু করেছে। গত বৃহস্পতিবার সকালে তারা জাহাজ থেকে নৌচালনার যন্ত্রপাতি এবং ইঞ্জিনের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এ ঘটনার পর জাহাজে নিরাপত্তার জন্য ওয়াচম্যান নিয়োগ করা হয়েছে।জাহাজমালিকের স্থানীয় প্রতিনিধি মহিউদ্দিন আবদুল কাদের জানান, জলদস্যুরা জাহাজের অনেক যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। তবে কোস্টগার্ডের সদস্যদের তদারকির কারণে দস্যুরা পালিয়ে যায়। ৬ এপ্রিল রাতে বহির্নোঙরে দেশীয় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে হ্যাং রো বং ডুবে যায়। জাহাজে থাকা সরকারি আমদানির প্রায় ৫০ কোটি টাকার চালও ভিজে নষ্ট হয়। জাহাজ থেকে ছড়িয়ে পড়া বর্জ্যতেলে সমুদ্রে দূষণ হয়।দুই-এক দিনের মধ্যে জাহাজটির উদ্ধারকাজ শুরু হতে পারে বলে মালিকপক্ষ জানায়। জাহাজটির উদ্ধারকাজ শুরু করতে ইতিমধ্যে খাদ্য বিভাগকে চিঠি দিয়েছে মালিকপক্ষ। চিঠিতে জাহাজে থাকা পণ্য কী করা হবে, তা জানতে চাওয়া হয়।২০০ টন তেলের দূষণ: হ্যাং রো বং জাহাজ থেকে অন্তত ২০০ মেট্রিক টন জ্বালানি তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে বলে পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে দেখা গেছে। এই হিসাব ধরে অধিদপ্তর থেকে কাল রোববার জাহাজের স্থানীয় এজেন্টকে চিঠি দেওয়া হচ্ছে।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, জাহাজটিতে ২০০ মেট্রিক টন জ্বালানি তেল ছিল।’