ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, এখনো নিখোঁজ একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুলারচর লঞ্চঘাটসংলগ্ন পদ্মা নদীতে কয়লাবাহী কার্গোর সঙ্গে সংঘর্ষে শনিবার ডুবে যাওয়া ট্রলারটি গতকাল রোববার সকাল সাতটার দিকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দুলু মিয়া নামের এক যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের কাজীকান্দি গ্রামে। তবে সখীপুরের নৈমুদ্দিন সরকার, কান্দি গ্রামের নিখোঁজ হওয়া জেবুন্নেছা, ছেলে রুবেল ও তাঁর নাতনি শিল্পী জেলে নৌকার সাহায্যে উদ্ধার হয়ে ঢাকায় পৌঁছেছেন। গত শনিবার রাতে স্বজনদের সঙ্গে তাঁরা ফোনে কথা বলেছেন।দুলারচর লঞ্চঘাট এলাকার স্থানীয় লোকজন জানান, আরও ছয়-সাতজন নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে, যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।