ডুবে যাওয়া ধানখেত
সিলেটে গত কয়েক দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে বোরো ধানের খেত। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জসহ কয়েকটি উপজেলার হাওর এলাকার বোরো ধান এখন পানির নিচে। বাধ্য হয়ে সময়ের আগেই হাওরের পানিতে নেমে আধা পাকা ধান কাটতে হচ্ছে কৃষকদের। ছবিগুলো আজ বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরের খাইসনিয়ার হাওর থেকে তুলেছেন আনিস মাহমুদ।

হাওরের পানিতে ডুবে যাওয়া আধা পাকা বোরো ধান কাটছেন কৃষকেরা।

আধা পাকা ধান কেটে দেখাচ্ছেন একজন কৃষক।

সবুজ ধানখেতের ওপর এখন টলটলে পানি।

হাওরে আধা পাকা ধান কাটার পাশাপাশি মাড়াইয়ে ব্যস্ত কিষানিরা।

ধান কেটে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে ডাঙায়।

পানিতে ডুবে আছে বোরো ধানের খেত।

আধা পাকা ধান কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছেন একজন কৃষক।

ধান কেটে তা পানির নিচ থেকে ওপরে তুলছেন কৃষকেরা।

নৌকা থেকে ধান নামানো হচ্ছে।

পানি থেকে ধানের আঁটি এভাবেই ডাঙায় রাখা হচ্ছে।

চলছে ধানমাড়াইয়ের কাজ।

ধান থেকে ধুলা ঝাড়ছেন একজন কিষানি।

পানিতে ডুবে আছে কৃষকের আধা পাকা ধানের আঁটি।

হাওরের একদিকে থই থই পানির নিচে ধানখেত। আর একচিলতে জমিতে চলছে ধানমাড়াইয়ের কাজ।

পানিতে ডুবে যাওয়া ধানখেতের পাশে বসে আছে একটি ফিঙে পাখি।

হাওর এলাকায় আধা পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষকেরা।

হাওরে ধান শুকানোর স্থানও অর্ধেক ডুবে আছে পানিতে।