ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর লোহালিয়া নদীতে এমভি শাথিল-১ লঞ্চটি ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তুম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
লঞ্চটির উদ্ধারকাজ তদারকি করতে বিআইডব্লিটিএর চেয়ারম্যানের নির্দেশে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনার দিন রাতেই পটুয়াখালী এসে পৌঁছায়। এর সদস্যরা হলেন বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ, যুগ্ম পরিচালক (নৌনিরাপত্তা) মো. আবুল বাশার ও যুগ্ম পরিচালক (নৌসংরক্ষণ) মো. আশরাফ হোসেন।
সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে লোহালিয়া মাঝনদীতে ঢাকাগামী আঁচল-৫ নামের একটি দোতলা লঞ্চে মাছের ডোল তুলে দেওয়ার সময় শাথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেকটা ডুবে যায়। লঞ্চডুবির ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।