ডুবে যাওয়া লঞ্চের লাশ লক্ষ্মীপুরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বারনগর এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, লাশটি পদ্মায় লঞ্চডুবিতে নিখোঁজ যাত্রীর হয়ে থাকতে পারে।

যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কমলনগর উপজেলার মাতাব্বারনগর এলাকার মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নদী থেকে লাশটি উদ্ধার করে কমলনগর থানায় রাখা হয়েছে। যুবতীর পরনে খয়েরি রঙের সালোয়ার-কামিজ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।