ডুবে যাওয়ার চার মাস পর জাহাজ তোলার কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলে গত বছরের ২৭ অক্টোবর ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গোটি উত্তোলনের কাজ শুরু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ধলেশ্বরী স্যালভেজ করপোরেশন গতকাল বুধবার এটি তোলার কাজ শুরু করে।
বন বিভাগ ও বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, আমদানি করা প্রায় ৫১০ মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো এমভি জিয়া-রাজ ২৭ অক্টোবর রাতে পশুর চ্যানেলের সুন্দরবনসংলগ্ন জয়মনির ঘোল এলাকায় ডুবে যায়। দীর্ঘদিনেও নিমজ্জিত জাহাজটি উত্তোলন না করায় বন্দর চ্যানেলকে ঝুঁকিমুক্ত করতে জাহাজটি উত্তোলনের জন্য বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়।
মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এম হাসান বলেন, ‘নো-লস, নো-প্রফিট’ ভিত্তিতে দ্রুত ডুবে যাওয়া জাহাজটি উত্তোলনের জন্য মেসার্স ধলেশ্বরী স্যালভেজ করপোরেশনকে চলতি মাসের প্রথম সপ্তাহে কার্যাদেশ দেওয়া হয়।