ডুবে যাওয়ার তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক শিশুকে বাঁচাতে গিয়ে শামীম মিয়া (১২) নামের আরেক শিশু নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীম সদর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত রফিদ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের পাকুড়িয়া গ্রাম থেকে পরিবারের সদস্যদের সঙ্গে গত মঙ্গলবার শামীম ও তার বড় ভাই আবদুল মালেকের মেয়ে তানজিলা (৭) উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে তানজিলার নানা বাড়িতে বেড়াতে আসে। বেলা ১১টার দিকে তানজিলা ও শামীম বাড়ির পাশের কলস নদীতে বাঁধা একটি নৌকায় ওঠে। এ সময় হঠাৎ করে তানজিলা নদীতে পড়ে যায়। শামীম তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে তানজিলাকে অন্য আরেকজনের সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু সে আর উঠতে পারেনি। পরে শামীমকে উদ্ধার করতে শেরপুর ও ময়মনসিংহের ডুবুরি দল মঙ্গলবার ও বুধবার অভিযান চালায়।