প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবদলের নেতা সানোয়ার আহম্মেদের মেয়ে সামিয়া আহম্মেদ ওরফে সামি (৫) পানিতে ডুবে মারা গেছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার রমজান মাতুব্বর পাড়ায় নানা ইমান মিয়ার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় সামি৷ গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলার সময় জলাবদ্ধ খাদে পড়ে যায় সে৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷