ডুবোচর অপসারণে ব্যবস্থা নেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমাদের লোকজন সবাই প্রস্তুত আছে। এই ঈদে ডুবোচর কোনো অসুবিধার সৃষ্টি করতে পারবে না। নদীতে ডুবোচর তো হতেই পারে। আমাদের হাইড্রোগ্রাফিক সব সময় রেডি আছে, তারা যেখানেই ডুবোচর দেখবে, আমরা সেখানেই ব্যবস্থা নেব।’মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় ওআইসি আবাসন পল্লির উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সরকারের উদ্যোগে আমরা আবাসনসমস্যার অনেকটা সমাধান করেছি। বিশেষ করে গ্রামাঞ্চলের জনগোষ্ঠীর জন্য আমরা আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করছি।’ সৌদি আরব সরকারের আর্থিক সহায়তায় ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চরমুগরিয়ার এই ওআইসি আবাসন পল্লিতে অসহায় ৪০টি পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এই আবাসন প্রকল্প ও প্রকল্প এলাকায় নির্মিত মসজিদ ঘুরে দেখেন। এ ছাড়া এখানে একটি হাসপাতাল ও কারিগরি প্রশিক্ষণ প্রািতষ্ঠান গড়া হবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। এ সময় জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সদর উপজেলার বাহাদুরপুর, দুধখালী, শিরখাড়া ও রাজৈর উপজেলায় দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড ও ঢেউটিন বিতরণ করেন।