ডুবোচর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চ থেকে নদীতে পড়ার ১৫ ঘণ্টা পর মো. ইমরান (১৬) নামে এক ছাত্রকে গতকাল শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি ডুবোচর থেকে উদ্ধার করা হয়েছে। ইমরান পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী ফাজিল মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের (দ্বাদশ শ্রেণি) ছাত্র। তার বাড়ি ধানদী গ্রামে। ইমরানের বাবা মো. সেলিম মৃধা বলেন, গত বৃহস্পতিবার ইমরানকে নিয়ে তিনি উপজেলার নিমদী লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে এমভি ধুলিয়া-১ লঞ্চে ওঠেন। রাত সাড়ে আটটার দিকে বরিশালের পাতারহাটের মাঝিরঘাট এলাকায় পৌঁছালে ইমরান লঞ্চ থেকে অসাবধানতাবশত তেঁতুলিয়া নদীতে পড়ে যায়। লঞ্চ থামিয়ে খোঁজাখুঁজি করেও ইমরানের সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিকে স্থানীয় কয়েকজন জেলে লাহারহাটের বিপরীত দিকের একটি ডুবোচর থেকে ইমরানকে উদ্ধার করেন।