ডুবোচরে আটকা 'আসা যাওয়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর লোহালিয়ার ডুবোচরে আজ ভোর পাঁচটার দিকে শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ঢাকা থেকে গলাচিপার উদ্দেশে ছেড়ে যাওয়া দোতলা লঞ্চ ‘এমভি আসা যাওয়া’।
সকালে স্থানীয় ব্যক্তিরা কয়েকটি নৌকা দিয়ে যাত্রীদের উদ্ধার করে পটুয়াখালী শহরের তীরে নিয়ে আসেন। তবে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক এস এম বদরুল আলম জানান, দুপুরে ভরা জোয়ারের সময় চরে আটকে পড়া লঞ্চটি টেনে নদীতে নামানো সম্ভব হবে। উদ্ধারের পর লঞ্চটি গলাচিপার উদ্দেশে ছেড়ে যাবে।
গলাচিপা থেকে ঢাকামুখী যাত্রীরাও পড়েছেন বিড়ম্বনায়। কখন লঞ্চ উদ্ধার হয়ে ঘাটে আসবে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তাঁরা।