প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর গলাচিপার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বাগেরহাট-২ লঞ্চ ডুবোচরে আটকে যায়। লঞ্চের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, পটুয়াখালী রুটের অপর দুটি লঞ্চের সঙ্গে গত রোববার যাত্রী নিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করেন তাঁরা। গতকাল সোমবার ভোররাতে ঘন কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। বাকেরগঞ্জের তুলাতলী নদীর আফালকাঠি এলাকা অতিক্রমকালে আকস্মিক লঞ্চটির তলদেশ ডুবোচরে ঠেকে যায়। নদীতে ভাটা থাকায় বহু চেষ্টা করেও লঞ্চটি ডুবোচর থেকে নামানো সম্ভব হয়নি। দুপুর ১২টার পর জোয়ার শুরু হলে লঞ্চটি ডুবোচর থেকে মুক্ত করে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ডুবচরে আটকে গেলেও লঞ্চ কিংবা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বরিশাল অফিস