ডুবোচরে ১০ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীবাহী লঞ্চ পারাবত-৯ প্রায় ১০ ঘণ্টা ডুবোচরে আটকে ছিল। এরপর গতকাল শুক্রবার বেলা একটার দিকে আবার যাত্রা শুরু করে। বিআইডব্লিউটিএ বরিশাল নৌনিরাপত্তা বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার জানান, লঞ্চটি ঢাকা থেকে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে। ঘন কুয়াশার কারণে রাত তিনটার দিকে বরিশালের হিজলা উপজেলাসংলগ্ন মেঘনা নদীর মিয়ার চরে আটকে যায়। বেলা একটার দিকে জোয়ার আসার পর সেখান থেকে মুক্ত হয়। সন্ধ্যায় বরিশাল পৌঁছায়। বরিশাল অফিস|