ডুবোজলে যান, নাকাল মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগরী চট্টগ্রামে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে। নগরের বিভিন্ন এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। ডুবোজল রাস্তায় বের হয়ে নাকাল হচ্ছেন মানুষ। ছবিগুলো পাঠিয়েছেন আমাদের ফটোসাংবাদিক সৌরভ দাশ।

চট্টগ্রামের চকবাজারের কাঁচাবাজার এলাকায় পানিতে ডোবা রাস্তায় গর্তে পড়েছে একটি রিকশা।

একে তো বৃষ্টি তারওপর পানিতে ডোবা রাস্তা। মাথায় ছাতা নিয়ে রাস্তা পার হচ্ছেন মানুষ।

চকবাজারের কাঁচাবাজার পানিতে ডুবে গেছে। এর মধ্যেই ক্রেতার আশায় বসে আছেন বিক্রেতারা।

রাস্তায় পানি জমায় বেড়েছে যানজট। ছবিটি আজ সকাল ১০টার দিকে মুরাদপুর এলাকা থেকে তোলা।

কেউ হেঁটে, কেউ সাইকেলে করে পার হচ্ছেন রাস্তার পানি। ছবিটি আজ সকাল ১০টার দিকে রাজধানীর চকবাজারের কাঁচাবাজার থেকে তোলা।