ডুমুরিয়া, গলাচিপা ও মাগুরায় তিনজন খুন
মাগুরার মহমঞ্চদপুর ও খুলনার ডুমুরিয়ায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: মাগুরা: মহমঞ্চদপুর উপজেলার কালীশংকরপুর গ্রামের ওহিদ মোল্লা (৩৫) রোববার সন্ধ্যায় তাঁর ঘোড়ারগাড়িটি আনতে নড়াইলের লোহাগড়ার তৈলক্ষ্মণপাড়ায় ফুফাতো ভাই আবদুল মান্নাফের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন মহমঞ্চদপুর-লোহাগড়ার সীমান্তে মহমঞ্চদপুরের কালীশংকরপুর গ্রামের আড়ুয়ারখাল এলাকার রাস্তার পাশে ওহিদ মোল্লার লাশ দেখতে পান। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। লাশের গলা ফোলা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।খুলনা: ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের রেজোয়ান সরদার (৪৫) রোববার বিকেলে শালতা নদীর পাশে ঘেরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল সোমবার সকালে তাঁর স্ত্রী জেসমিন বেগম খাবার নিয়ে ঘেরে যাওয়ার পথে নদীতে একটি বালতি ভাসতে দেখে তা ওঠাতে পানিতে নামেন। হঠাৎ তাঁর পায়ে কী একটা বেঁধে যায়। সেটি ওঠানোর পর দেখেন স্বামীর লাশ। গলাচিপা (পটুয়াখালী): উপজেলার কোটখালী গ্রামের একটি বসতঘরের বারান্দা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৬) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় গলাচিপা থানার পুলিশ একই গ্রামের বিভাস চন্দ্র শীলের ঘর থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় বিভাসের স্ত্রী শিল্পী রানী (২৫) এবং মা ঝুনু রানীকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদে শিল্পী জানান, নিহত যুবককে তিনি চেনেন না। তাঁর স্বামী রোববার দুপুরে ওই যুবককে নিয়ে বাড়ি আসেন। দুপুরে খাওয়ার পরে বিভাস পার্শ্ববর্তী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। ওই সময় তিনিও (শিল্পী) দুই সন্তানকে নিয়ে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে চলে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা খুলে বারান্দায় ওই যুবকের গলা কাটা লাশ দেখতে পান।