ডুমুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অন্যত্র বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১০ বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সরকারি প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা প্রদানের জের ধরে গতকাল মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দারকে খুলনা বিভাগীয় কার্যালয়ে বদিল করা হয়েছে৷
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম মেসবাহউল ইসলাম স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় সুমন্ত কুমার পোদ্দারকে বদলির আদেশ দেওয়া হয়৷
একই দপ্তর থেকে অন্য একটি চিঠিতে সহকারী শিক্ষা
কর্মকর্তা রেক্সোনা আক্তারকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে৷
সুমন্ত কুমার পোদ্দার জানান, প্রশাসনিক কারণে এই বদিল করা হয়েছে৷