ডুমুরিয়ার সেই ক্লিনিক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার নিবন্ধন ও চিকিৎসকহীন সেই ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। ৮ জুন ওই ক্লিনিকে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচারকালে মা ও নবজাতকের মৃত্যুর পরদিন খুলনার সিভিল সার্জন ওই ক্লিনিক বন্ধ করে দেন। এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই অবস্থিত চিকিৎসকহীন নার্গিস সার্জিক্যাল ক্লিনিকে ৮ জুন ভোরে অস্ত্রোপচারকালে কুলবাড়িয়া গ্রামের রেজাউল সরদারের স্ত্রী নুরজাহান বেগম (২০) ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশ ক্লিনিকের মালিক নার্গিস পারভিনসহ তিনজনকে আটক করে। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ৯ জুন বেলা ১১টায় খুলনার সিভিল সার্জন গোলাম মোর্তুজা ওই ক্লিনিক পরিদর্শন করে ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এ প্রসঙ্গে নার্গিস সার্জিক্যাল ক্লিনিকের ব্যবস্থাপক মহসীন খান বলেন, সিভিল সার্জন ক্লিনিকে এসে আগে ভর্তি হওয়া দুই রোগী চলে গেলে আর কোনো নতুন রোগী ভর্তি করতে নিষেধ করেছেন। তা ছাড়া চিকিৎসক ও নার্সের শর্ত পূরণ করতে বলা হয়েছে।