ডুমুরিয়ায় জামায়াতের নেতা মোসলেম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ডুমুরিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি শেখ মোসলেম উদ্দিনকে (৪০) গতকাল মঙ্গলবার ভোরে শোভনা গ্রামে তাঁর বাড়ির সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।ডুমুরিয়া থানার উপপরিদর্শক শেখ শাহজাহান জানান, জামায়াত নেতা নিজামী-মুজাহিদ-সাঈদীর মুক্তির দাবিতে গত ৩০ জুন খুলনা নগরের ডাকবাংলো মোড় থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। মিছিল থেকে খুলনা থানার ওসি মুনীর-উল-গিয়াসসহ চার-পাঁচজন পুলিশকে মারধর করা হয়। ওই ঘটনায় উপপরিদর্শক রিজাউল করিম বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। মোসলেম সে মামলার এজাহারভুক্ত আসামি।থানাহাজতে শেখ মোসলেম উদ্দিন বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ মামলায় জড়ানো হয়েছে। খুলনার ওই ঘটনায় আমি ছিলাম না। আর এখন সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’