ডুমুরিয়ায় পুলিশের লুট হওয়া অস্ত্র চার দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের লুট হওয়া অস্ত্র চার দিনেও উদ্ধার হয়নি। অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় গাফিলতির অভিযোগ এনে বানিয়াখালী ক্যাম্পের ইনচার্জ ও সহকারী ইনচার্জকে গতকাল সোমবার প্রত্যাহার করা হয়েছে।পুলিশ জানায়, বানিয়াখালী বাজারের মুসলিম জুয়েলার্সে বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ডাকাতদের প্রতিরোধ করতে গেলে শরাফপুর ক্যাম্পের নায়েক আবুল বাশারকে জখম করে তাঁর ম্যাগাজিনভর্তি এসএমজি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকানের মালিক আবদুর রহিম মোড়ল পরের দিন থানায় ডাকাতি মামলা করেন।