ডুমুরিয়ায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলায় শিশুসন্তানকে হত্যার পর দীপ্তি রানী নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দীপ্তির স্বামী বয়ারসিং গ্রামের প্রশান্ত মণ্ডল, শ্বশুর ফকির চাঁদ মণ্ডল ও শাশুড়ি আরতি মণ্ডলকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্র জানায়, বেলা ১১টার দিকে দীপ্তি রানী তাঁর দুই বছর বয়সের একমাত্র ছেলে জিতু মণ্ডলকে গলায় রশি লাগিয়ে ঘরের ছাদের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেন। পরে তিনি গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল আনোয়ারুল হক বলেন, শ্বশুরের বকাঝকার কারণে অভিমান করে ছেলেকে হত্যার পর দীপ্তি আত্মহত্যা করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।