ডুমুরিয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার দেড়ুলি গ্রামের একটি চিংড়িঘেরের বাঁধ থেকে গতকাল শুক্রবার কামরুল গাজী (৩৫) ও তাঁর স্ত্রী পিয়া বেগমের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই দম্পতির পরিবারের দাবি, তাঁদের হত্যা করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড়ুলি গ্রামের আলতাপ গাজীর ছেলে কামরুলের সঙ্গে ১০ বছর আগে পাশের ফুলতলা উপজেলার জামিরা গ্রামের ইকবাল খানের মেয়ে পিয়ার বিয়ে হয়। তাঁদের হাসান (৮) ও তাসমিয়া (৪) নামের দুটি সন্তান রয়েছে। প্রতিবেশী এক যুবকের সঙ্গে পিয়ার সম্পর্কের অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এ নিয়ে সম্প্রতি পিয়া বাপের বাড়ি চলে গেলেও চার দিন আগে স্বামী তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন। গতকাল সকালে তাঁদের দুজনকে ঘরে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সকাল নয়টার দিকে বাড়ি থেকে একটু দূরে একটি চিংড়িঘেরের বাঁধের ওপর কামরুল ও পাশেই পিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আবার কেউ বলছেন আত্মহত্যা।পিয়া বেগমের চাচা নাসির খান বলেন, পিয়ার সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল। সেই ঘটনা নিয়ে তাঁদের দুজনকেই পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তাঁদের মুখে বিষ দিয়ে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করা হয়েছে।রঘুনাথপুর তদন্তকেন্দ্রের এসআই আবদুল গফুর বলেন, তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।