ডুমুরিয়ায় ২ কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল শুক্রবার সকাল নয়টায় ডুমরিয়া উপজেলার টিপনা মোড় থেকে একটি কাভার্ডভ্যান আটক করে দুই কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা মোড়ে তল্লাশি করে সুন্দরবন সল্ট লেখা খুলনা মেট্রো-অ-১১-০০৬৭ নম্বর কাভার্ডভ্যানটি আটক করা হয়। খুলনার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চালক আশিস কুমার বলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তা এলাকা থেকে কাপড় বোঝাই ওই গাড়ি নিয়ে তিনি বাগাছড়া-কেশবপুর-চুকনগর হয়ে খুলনায় যাচ্ছিলেন। কাপড়ের মালিক কে, তা তিনি জানেন না।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী বলেন, ৩১ বেল কাপড়ের মধ্যে বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস ও থান কাপড় রয়েছে, যার মূল্য দুই থেকে আড়াই কোটি টাকা হবে।