ডুলাহাজারা ইউপির ৩ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন ২৭ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে। গত ৯ মার্চ ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপির সদস্য বীরেন দাশের মৃত্যু হলে স্থানীয় সরকার বিভাগ পদটি শূন্য ঘোষণা করে। গত ২৩ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তাকে।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. নুরুল আবছার জানান, তফসিল অনুয়ায়ী ১২ মে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৩ মে বাছাই, ১৭ মে প্রার্থিতা প্রত্যাহার, ১৮ মে প্রতীক বরাদ্দ ও ২৭ মে ভোট গ্রহণ।