ডুসাকের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব চুয়াডাঙ্গার (ডুসাক) আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে ওই সম্মেলন হয়। ডুসাক সভাপতি কদর আলী বায়েজিদের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নাঈমুল হক। স্বাগত বক্তব্য দেন বর্তমান সম্পাদক শামীম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার ও এনটিভির জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ পিপুল।