ডুসার সভাপতি কয়েস মহাসচিব ফারুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ইউনিভার্সিটি সোশিওলজি এলামনাইয়ের (ডুসা) নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী এবং মহাসচিব পদে এসএম হলের সাবেক ভিপি মো. ফারুক হোসাইন নির্বাচিত হয়েছেন।গত ২৯ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সোশিওলজি এলামনাইয়ের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।