ডুয়েটে নতুন দুটি বিভাগের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুটি নতুন বিভাগ চালু হচ্ছে। বিভাগ দুটি হলো, আর্কিটেকচার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন ওই দুটি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৩০ জন করে দুটি বিভাগে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী প্রথম আলোকে বলেন, নতুন দুটি বিভাগই যুগোপযোগী। এ দুটি বিভাগ চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।