ডুয়েটে ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.duet.ac.bd/admission অথবা টেলিটকের ওয়েবসাইট http://duet.teletalk.com.bd এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে ৯৫০ টাকা দিতে হবে। সাতটি বিভাগে কোটাসহ মোট ৫৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।