ডেইলি স্টার ও বেঙ্গল ফাউন্ডেশনের মধ্যে চুক্তিস্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার সেন্টারে ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্ট গ্যালারি’ ও ‘ডেইলি স্টার-বেঙ্গল মিউজিক লাউঞ্জ’-এর যাত্রা শুরুর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডেইলি স্টার ও বেঙ্গল ফাউন্ডেশন। চুক্তি অনুযায়ী বেঙ্গল ফাউন্ডেশন বছরব্যাপী প্রতি সপ্তাহে বাংলাদেশের বিখ্যাত চিত্রকরদের চিত্রপ্রদর্শনী এবং বিখ্যাত শিল্পীদের গানের আসরের আয়োজন করবে। এ বছর অক্টোবরে এই আর্ট গ্যালারি ও মিউজিক লাউঞ্জের উদ্বোধন করা হবে। বাংলাদেশের চিত্রশিল্পী ও গায়ক-গায়িকাদের পৃষ্ঠপোষকতা দেওয়াই এ আয়োজনের লক্ষ্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা পরিচালক সালেহউদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।