ডেইলি স্টার কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডেইলি স্টার কর্মচারী ইউনিয়নের (ডিএসইইউ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৫-২০১৭ সালের জন্য সম্প্রতি গঠিত এ কমিটিতে আবদুস সাত্তারকে সভাপতি ও সেকান্দার আলীকে সম্পাদক নির্বাচিত করা হয়। ইউনিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মো. সাঈদ আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ শ্যামল বিশ্বাস, প্রচার সম্পাদক মো. জালাল আকন ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল। সাধারণ সদস্যরা হলেন মো. শওকত উল ইসলাম ও আবু আলী সিনা। বিজ্ঞপ্তি।