ডেইলি স্টার প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি ডেইলি স্টার প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সাধারণ সভা গত শুক্রবার জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ২০১১ থেকে ২০১৩ সালের জন্য মনিরুল ইসলাম ভূঁঞা সভাপতি, মিনহাজ উদ্দীন সাধারণ সম্পাদক, শামীম চৌধুরী এবং জাকির হোসেন খান সহসভাপতি, ইউসুফ আলী যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইলিয়াছ সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ এবং আবুল হাসেম, আসিমুজ্জামান জয় ও সাফায়েত হোসেন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।