প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা নির্ঝর মজুমদারকে জামায়াত-শিবিরের কর্মীরা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নির্ঝরের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। এ সময় তাঁকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে লেখার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। গত ২ সেপ্টেম্বর ডেইলি স্টার পত্রিকায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মওদুদীর নিষিদ্ধ বই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।