ডেইলি স্টারের ২০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪০ বছর ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে ও ডেইলি স্টার-এর অর্থায়নে কিশোরগঞ্জে পথনাটকের আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে মানস করের নির্দেশনায় ও মলয় ভৌমিকের রচনায় একতা নাট্যগোষ্ঠী গরু এবং সাগর রহমানের রচনা ও পরিচালনায় ভৈরবের নিবেদিতা নাট্যগোষ্ঠী ক্ষতিপূরণ নামে দুটি পথনাটক প্রদর্শন করে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক সাগর।