ডেইলি স্টারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দেশে ইংরেজি ভাষায় সর্বাধিক প্রচারিত ডেইলি স্টার-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পাঠক ও সুধীজনেরা দিনটি উদ্যাপন করেন।বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সুসাংবাদিকতার ক্ষেত্রে দৈনিকটির ভূমিকা রয়েছে বলে স্বীকার করে পত্রিকাটির নিরপেক্ষতা, মূল্যবোধ ও নির্ভুল প্রকাশনার প্রশংসা করেন।চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, নিলফামারী, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, রাঙামাটি ও গাইবান্ধায় বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া অন্যান্য জেলাতেও নানা কর্মসূচি পালিত হয়েছে।