ডেকে নিয়ে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের পণ্ডিত গ্রামের দিনমজুর মোছলেহ উদ্দিনকে (৫০) খুন করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বিকেলে স্থানীয় লোকজন তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে মেঘনার পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁর স্ত্রী ও ছেলেকে খবর দেন। নিহতের স্ত্রী রুকিয়া বেগম জানান, সোমবার রাতে তাঁরা খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জরুরি কথা আছে বলে ১০-১২ জন লোক তাঁর স্বামীকে ডাকাডাকি করে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যায়।

রুকিয়া বেগম আরও জানান, গতকাল ভোরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে জানায়, উচ্চ রক্তচাপে তাঁর স্বামী মোছলেহ উদ্দিন মারা গেছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী প্রথম আলোকে জানান, পুলিশ তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে।